Modi-Trump | আগামী মাসেই মোদি-ট্রাম্পের বৈঠক, আলোচনা হতে পারে হরমুজ প্রণালী সংকট নিয়ে!
Wednesday, May 20 2026, 8:29 am

Key Highlightsআগামী মাসেই ফ্রান্সে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধে মহাসংকটে হরমুজ প্রণালী। যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারত সহ একাধিক দেশেও। এই আবহে আগামী মাসেই ফ্রান্সে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, আগামী মাসের ১৫ থেকে ১৭ জুন ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলেছে জি-৭ সম্মেলন। সেখানে উপস্থিত থাকার কথা মোদি এবং ট্রাম্পের। সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন দুই রাষ্ট্রনেতা। যদি বৈঠকটি হয়, তাহলে গত দেড় বছরের মধ্যে এই প্রথমবার মুখোমুখি বসবেন মোদি এবং ট্রাম্প।
- Related topics -
- আন্তর্জাতিক
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- নরেন্দ্র মোদি
- হরমুজ় প্রণালী


