Narendra Modi | নভেম্বরেই কলকাতায় আসছেন মোদী, প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-সেক্টর ৫ মেট্রো পরিষেবার!

Friday, November 13 2026, 12:01 pm
Narendra Modi | নভেম্বরেই কলকাতায় আসছেন মোদী, প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-সেক্টর ৫ মেট্রো পরিষেবার!
highlightKey Highlights

আগামী ২১ নভেম্বর, শনিবার সকাল ৯.৫০ নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।


চলতি মাসে কলকাতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ নভেম্বর, শনিবার সকাল ৯.৫০ নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সেখান থেকে তিনি চলে যাবেন সরকারি অনুষ্ঠানে। সেদিন একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রীর হাত ধরে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, অরেঞ্জ লাইনে মেট্রো প্রকল্পের সূচনা। সব ঠিক থাকলে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে পারে চলতি মাসেই। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া থাকবেন রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও। সূত্রের আরও খবর, এই সফরে মোদি দলের নেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকও করতে পারেন। তবে তা চূড়ান্ত নয়। রাজ্য বিজেপির তরফে পরে প্রধানমন্ত্রীর চূড়ান্ত কর্মসূচি জানানো হবে। উল্লেখ্য, গত ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর হতে চলেছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিন নিজে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File