Narendra Modi | ইউক্রেনে পরমাণু হামলায় পুতিনকে আটকান ‘বন্ধু’ মোদি, জানালেন পোল্যান্ডের উপ বিদেশমন্ত্রী!

Tuesday, July 14 2026, 5:16 pm
Narendra Modi | ইউক্রেনে পরমাণু হামলায় পুতিনকে আটকান ‘বন্ধু’ মোদি, জানালেন পোল্যান্ডের উপ বিদেশমন্ত্রী!
highlightKey Highlights

ইউক্রেনে পরমাণু হামলা চালানোয় 'বন্ধু' পুতিনকে আটকেও ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


রুশ-ইউক্রেন যুদ্ধে ত্রাতা হয়ে ওঠে ভারত। এমনকি ইউক্রেনে পরমাণু হামলা চালানোয় 'বন্ধু' পুতিনকে আটকেও ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করলেন পোল্যান্ডের উপ বিদেশমন্ত্রী ভ্লাদিস্লাভ তেওফিল বার্তোশেভস্কি। একইসঙ্গে রুশ-ইউক্রেন যুদ্ধে ভারতের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। বার্তোশেভস্কি জানান, ২০২২ সালে ইউক্রেনে পরমাণু হামলা চালাতে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তাঁকে আটকান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বার্তোশেভস্কি বলেন, “রাশিয়ার সঙ্গে ভারতের কয়েক দশকের পুরনো সম্পর্ক। এর জেরেই নয়াদিল্লি অনন্য হয়ে উঠেছে। শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত বারবার সওয়াল করেছে।” 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File