Narendra Modi | G7 শীর্ষ সম্মেলনে টানা সাতবার অংশ নিয়ে রেকর্ড মোদির! এভিয়ান শহরে পৌঁছলেন প্রধানমন্ত্রী!

Tuesday, June 16 2026, 4:22 pm
Narendra Modi | G7 শীর্ষ সম্মেলনে টানা সাতবার অংশ নিয়ে রেকর্ড মোদির! এভিয়ান শহরে পৌঁছলেন প্রধানমন্ত্রী!
highlightKey Highlights

টানা সপ্তমবার G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


টানা সপ্তমবার G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার ফ্রান্সের এভিয়ান শহরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রিত দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে টানা সাতবার G7 সম্মেলনে অংশ নেওয়ার রেকর্ড সম্ভবত আর কারও নেই। দু’দিনের এই হাই-প্রোফাইল সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় সম্পর্কে নিজের মত প্রকাশ করবেন প্রধানমন্ত্রী মোদি। পাশপাশি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা তাঁর। তবে আন্তর্জাতিক মহলের নজর রয়েছে বুধবারের (১৭ জুন) ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদী বৈঠকের দিকে। সদ্য ওমান উপসাগরে ভারতীয় নাবিক রয়েছে এমন বেশ কয়েকটি জাহাজে হামলা করেছে আমেরিকান সেনা। তিন ভারতীয় নাগরিকের মৃত্যুও হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File