Putin in India | ভারতে পুতিনকে আমন্ত্রণ মোদির, মস্কোয় যৌথ বৈঠকে জয়শংকর!
Monday, August 24 2026, 5:29 pm

Key Highlightsব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি ও পুতিনের মধ্যে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
মস্কো সফরের দ্বিতীয় দিনে ক্রেমলিনে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য পুতিনের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ চিঠি ও আমন্ত্রণ পৌঁছে দেন তিনি। বৈঠকে দুই দেশের পরমাণু সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি, সার এবং আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোর শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে হতে যাওয়া ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি ও পুতিনের মধ্যে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।


