Narendra Modi | উত্তপ্ত পশ্চিম এশিয়া, জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক মোদির!

Key Highlightsপশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রভাব পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ ভবনে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করলেন।
ফের উত্তপ্ত হয়েছে পশ্চিম এশিয়া। এবার সেখানকার পরিস্থিতির প্রভাব পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ ভবনে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করলেন। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, পীযূষ গোয়েল, কিরেণ রিজিজু, জে পি নাড্ডা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল-সহ স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আমলারা। সূত্রের খবর, আরব দুনিয়ার দ্রুত পরিবর্তনশীল উত্তপ্ত পরিস্থিতি এবং তার জেরে ভারতের জ্বালানি সুরক্ষায় সম্ভাব্য প্রভাব নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে প্রশাসনিক মহলে। এহেন পরিস্থিতিতে দেশে অপরিশোধিত তেল ও জ্বালানির অবাধ জোগান বজায় রাখতে এই বৈঠক হয়। ভারতীয় নাবিকদের সুরক্ষার প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি


