Indian Economy | ইরান যুদ্ধের জেরে বেসামাল ভারতের অর্থনীতি, বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ কেন্দ্রের!

Thursday, June 4 2026, 12:42 pm
Indian Economy | ইরান যুদ্ধের জেরে বেসামাল ভারতের অর্থনীতি, বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ কেন্দ্রের!
highlightKey Highlights

বিদেশি মুদ্রা সাশ্রয়ে কয়েক সপ্তাহ আগে দেশবাসীকে একগুচ্ছ আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


ইরান যুদ্ধের জেরে বেসামাল ভারতের অর্থনীতি। এই অবস্থায় বিদেশি মুদ্রা সাশ্রয়ে কয়েক সপ্তাহ আগে দেশবাসীকে একগুচ্ছ আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভারতে বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। সরকারি ঋণপত্রে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী লাভ কর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ফলে ভারতে সরকারি ঋণপত্রে বিদেশি বিনিয়োগকারীদের আর মূলধনী লাভের উপর কর দিতে হবে না।  সরকারের আশা, এই পদক্ষেপে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। জানা গিয়েছে, সরকারি ঋণপত্রে সুদ বাবদ আয়েও কর ছাড় দেওয়ার কথাও ভাবছে কেন্দ্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File