Modi-Meloni | মেলোনিকে 'মেলোডি’ উপহার মোদীর, ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা বলছেন “খুব চকোলেটি”
Wednesday, May 20 2026, 10:16 am

Key Highlightsপাঁচ দেশের সফরের শেষ গন্তব্য ইটালিতে পৌঁছে নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জর্জিয়া মেলোনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বন্ধুত্ব সমাজমাধ্যমে পরিচিত 'মেলোডি' নামে। এবার মেলোনিকে ‘‘মেলোডি’ উপহার দিলেন মোদী। পাঁচ দেশের সফরের শেষ গন্তব্য ইটালিতে পৌঁছে নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জর্জিয়া মেলোনি। ইতিমধ্যেই দুই ‘বন্ধু’র একাধিক ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেগুলি ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। এবার দু’জনের একটি ভিডিও প্রকাশ্যে এল। যেখানে দেখা যাচ্ছে, মোদী ‘পারলে’র তৈরি ‘মেলোডি’ চকোলেট উপহার দিচ্ছেন মেলোনিকে। ইতিমধ্যেই সেই চকোলেট উপহারের ভিডিওটি ঝড়ের মতো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে ভিডিওটি দেখে মুচকি হেসে বলছেন, “খুব চকোলেটি।”
- Related topics -
- আন্তর্জাতিক
- নরেন্দ্র মোদি
- ভাইরাল
- ইতালি
- সোশ্যাল মিডিয়া
- অন্যান্য


