Indian Railway | শুরু হবে সাঁইথিয়া-পাকুর ও সাঁতরাগাছি-খড়্গপুর ফোর্থ লাইনের কাজ, অনুমোদন মোদির মন্ত্রিসভার!

Tuesday, March 10 2026, 5:47 pm
Indian Railway | শুরু হবে সাঁইথিয়া-পাকুর ও সাঁতরাগাছি-খড়্গপুর ফোর্থ লাইনের কাজ, অনুমোদন মোদির মন্ত্রিসভার!
highlightKey Highlights

সাঁইথিয়া, সাঁতরাগাছি চতুর্থ লাইনের কাজ শুরু করার অনুমোদন দিল নরেন্দ্র মোদির মন্ত্রীসভা।


সাঁইথিয়া, সাঁতরাগাছি চতুর্থ লাইনের কাজ শুরু করার অনুমোদন দিল নরেন্দ্র মোদির মন্ত্রীসভা। যা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের পাঁচ জেলার উপর দিয়ে যাবে। একটি সাঁইথিয়া-পাকুর ফোর্থ লাইন, দ্বিতীয়টি, সাঁতরাগাছি-খড়্গপুর ফোর্থ লাইন। প্রায় ১৯২ কিলোমিটার রেলপথের এই কাজ হবে পিএম গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানে। বোলপুর-শান্তিনিকেতন, নন্দীকেশ্বরী মন্দির, তারাপীঠ, পটচিত্র গ্রাম, ধাদিকা ফরেস্ট, ভীম বাঁধ অভয়ারণ্য, রামেশ্বর কুণ্ড যাওয়ার জন্য এই রেলপথ ব্যবহার করতে পারবেন যাত্রীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File