MLA Protest | ধর্মতলায় সাংবাদিক হেনস্তার প্রতিবাদে আজ দুপুরেই মিছিলে নামছেন বিধায়করা!

Saturday, July 25 2026, 6:42 am
MLA Protest | ধর্মতলায় সাংবাদিক হেনস্তার প্রতিবাদে আজ দুপুরেই মিছিলে নামছেন বিধায়করা!
highlightKey Highlights

গতকাল ধর্মতলায় সাংবাদিক হেনস্তার প্রতিবাদে এবার পথে নামছেন বিধায়করা।


গতকাল ধর্মতলায় সাংবাদিক হেনস্তার প্রতিবাদে এবার পথে নামছেন বিধায়করা। নিট কেলেঙ্কারির বিরোধিতার নামে দিল্লিতে ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে শুক্রবার বাম ছাত্র সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিল তুমুল বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। ধর্মতলায় পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল ছোড়া হয়। রেহাই পাননি আন্দোলনের খবর করতে যাওয়া সাংবাদিক, চিত্রসাংবাদিকরাও! তাঁরা ‘ককরোচ’ সমর্থকদের ভিড়ে মিশে যাওয়া ‘বহিরাগত’দের হামলায় আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজন ভর্তি এসএসকেএম হাসপাতালে। রাতেই তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ‘আসল’ তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার সেই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর ১টা নাগাদ প্রত্যেক বিধায়ক কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিল করবেন বলে জানা গিয়েছে। রাজ্য বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল হবে। এই প্রথম এমন ঘটনার পরিপ্রেক্ষিতে পথে নামছেন রাজ্যের বিধায়করা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File