Mithun Chackraborty | তথ্য ও সংস্কৃতি দপ্তরের অ্যাডভাইজ়ারের পদে মিঠুন চক্রবর্তী, পাবেন পূর্ণমন্ত্রীর সমমর্যাদা!
Wednesday, October 7 2026, 2:44 pm

Key Highlightsঅভিনয়ের মঞ্চ থেকে এবার সরাসরি প্রশাসনিক দায়িত্বে এলেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী।
অভিনয়ের মঞ্চ থেকে এবার সরাসরি প্রশাসনিক দায়িত্বে এলেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে। সাধারণ কোনও উপদেষ্টা পদ নয়, একেবারে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস সেল থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়েছে। রাজ্যপালের অনুমোদন নিয়েই তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা পদে আনা হয়েছে। এতদিন চলচ্চিত্র ও রাজনীতির ময়দানে তাঁকে সক্রিয়ভাবে দেখা গেলেও, এবার সরকারি প্রশাসনিক কাঠামোর ভেতরেও তাঁর এই নতুন ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মিঠুন চক্রবর্তী


