Pakistan | পাকিস্তানের উপকূলের কাছে জাহাজে আছড়ে পড়লো মিসাইল, ইরান যুদ্ধের আঁচ ক্রমশ দক্ষিণ এশিয়ার দিকে ছড়িয়ে পড়ছে?

Tuesday, August 11 2026, 12:28 pm
Pakistan | পাকিস্তানের উপকূলের কাছে জাহাজে আছড়ে পড়লো মিসাইল, ইরান যুদ্ধের আঁচ ক্রমশ দক্ষিণ এশিয়ার দিকে ছড়িয়ে পড়ছে?
highlightKey Highlights

পাকিস্তানের উপকূলের অদূরে ওমান উপসাগরে একটি কন্টেইনারবাহী জাহাজে আছড়ে পড়েছে একটি মিসাইল।


পাকিস্তানের উপকূলের অদূরে ওমান উপসাগরে একটি কন্টেইনারবাহী জাহাজে আছড়ে পড়েছে একটি মিসাইল। তাহলে কি ইরান যুদ্ধের আঁচ ক্রমশ দক্ষিণ এশিয়ার দিকে ছড়িয়ে পড়ছে? ওমান উপসাগর পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম উপকূল ঘেঁষে অবস্থিত এবং এটি আরব সাগরকে হরমুজ প্রণালীর সাথে সংযুক্ত করে। গওয়াদারের মতো পাকিস্তানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর সন্নিকটে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক ও কৌশলগত জলপথ হিসেবে রয়েছে। সেই পাকিস্তানের উপকূলের অনতিদূরে এই মিসাইল হামলার ঘটনা নিঃসন্দেহে বড় ঘটনা। এদিকে, পাকিস্তানের উপকূল থেকে প্রায় ৭১ নটিক্যাল মাইল দূরে চলার সময় পানামার পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ ‘ভেলা নোভা’ হামলার শিকার হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে, এই মিসাইল হামলা কারা চালিয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File