Mirza Fakhrul | সরলেন হাসিনার ‘স্নেহধন্য’ সাহাবুদ্দিন, বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন খালেদা জিয়ার আস্থাভাজন মির্জা ফখরুল!
Thursday, August 20 2026, 3:16 pm

Key Highlightsপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত মহম্মদ সাহাবুদ্দিনকে সরিয়ে এবার বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগির।
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন তিনি। আজ, বৃহস্পতিবার (২০ অগস্ট) বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন ছিল। ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। ২৫৫টি ভোট পেয়েছেন আলমগির। প্রতিদ্বন্দ্বী কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার শুরুতেই রাষ্ট্রপতি পদে শপথ নেবেন ফখরুল। প্রসঙ্গত, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন হাসিনা ঘনিষ্ট রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- তারেক রহমান
- রাষ্ট্রপতি


