News Guideline | টিভি চ্যানেলের জন্য কড়া নির্দেশিকা কেন্দ্রের, সংবাদ পরিবেশনে AI ব্যবহারের ক্ষেত্রেও দেওয়া হয়েছে সতর্কবার্তা!

Key Highlightsবেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলির জন্য একাধিক বিষয়ে সতর্কবার্তা দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলির জন্য একাধিক বিষয়ে সতর্কবার্তা দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য, সন্ত্রাসবিরোধী অভিযানের সরাসরি সম্প্রচার এবং হিংসাত্মক দৃশ্য দেখানোর ক্ষেত্রে সম্পাদকীয় নিয়ন্ত্রণ আরও জোরদার করতে বলা হয়েছে। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, বিতর্কসভায় প্যানেলিস্টদের কোনো বক্তব্য উস্কানিমূলক হলে প্রয়োজন সাপেক্ষে তাঁর মাইক্রোফোন বন্ধ করা, সম্প্রচার থামানো কিংবা পুরো অনুষ্ঠান ফিড বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। এছাড়া সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করা হয়েছে, যাতে সংবাদের সত্যতা ও সংবেদনশীলতা অক্ষুণ্ণ থাকে। ১৯৯৫ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্কস আইন ও ‘প্রোগ্রাম কোড’ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়ে মন্ত্রক জানিয়েছে, বিধি লঙ্ঘনের ঘটনা নজরে আসায় সামাজিক সংবেদনশীলতা রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- সংবাদসংস্থা


