Swapan Dasgupta | ‘তোলাবাজি হলে আমায় জানান’, কী বললেন মন্ত্রী-বিধায়ক স্বপন দাশগুপ্ত?

Sunday, November 29 2026, 2:36 pm
Swapan Dasgupta | ‘তোলাবাজি হলে আমায় জানান’, কী বললেন মন্ত্রী-বিধায়ক স্বপন দাশগুপ্ত?
highlightKey Highlights

তাঁর বিধানসভা অর্থাৎ রাসবিহারী কেন্দ্রে যদি তোলাবাজির ঘটনা ঘটে, তা যাতে তাঁকে জানানো হয়, সেই বার্তা দেন মন্ত্রী।


রাজ্যে এখনও তোলাবাজি বন্ধ হয়নি, রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে আক্ষেপ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। রবিবার রাসবিহারী বিধানসভার অন্তর্গত মুদিয়ালি ক্লাবের চা-এ পে চর্চা তে যোগ দিয়ে এই বিষয়ে তিনি বলেন, "তোলাবাজি এখনও বন্ধ হয়নি। কিন্তু তা বন্ধ করার সবরকম চেষ্টা করছি।” মন্ত্রী জানান, ”সব জায়গায় গিয়ে একটাই কথা বলি, রাসবিহারী বিধানসভায় কেউ যদি তোলাবাজি হচ্ছে শোনেন। তা জানান।” লেক মার্কেট এলাকার কথা তুলে স্বপন দাশগুপ্ত বলেন, ”লেক মার্কেট এলাকায় তোলাবাজির একটা অভিযোগ এসেছে। কাল-পরশু গিয়ে তা দেখব। কোন পার্টির ফ্ল্যাগ হাতে নিয়ে তাঁরা যাচ্ছেন, তা গুরুত্বপূর্ণ নয়। তোলাবাজি করলেই তাঁরা ক্রিমিনাল।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File