Agnimitra Paul | রবীন্দ্র সরোবরের সৌন্দর্যায়নে বিশেষ উদ্যোগ মন্ত্রী অগ্নিমিত্রার!

Wednesday, November 11 2026, 3:26 pm
Agnimitra Paul | রবীন্দ্র সরোবরের সৌন্দর্যায়নে বিশেষ উদ্যোগ মন্ত্রী অগ্নিমিত্রার!
highlightKey Highlights

রবীন্দ্র সরোবরের জল পরিষ্কার ও সংরক্ষণের পাশাপাশি লেকটিকে নতুনভাবে সাজানোর বড় পরিকল্পনা নিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।


রবীন্দ্র সরোবরের জল পরিষ্কার ও সংরক্ষণের পাশাপাশি লেকটিকে নতুনভাবে সাজানোর বড় পরিকল্পনা নিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিবেশ ও মৎস্য দফতরের সঙ্গে আলোচনা করে শীতকালে মাছ মৃত্যুর কারণ খুঁজতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। জলের নিচের অ্যালগি দূর করতে এবং সরোবরের বাস্তুতন্ত্র ঠিক রাখতে ‘গ্রাস কাপ’ মাছ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, পরিযায়ী পাখি টানতে ফলমূলের গাছ লাগানো, ফেন্সিং ও দ্বীপ রক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। কচ্ছপ ও সাপ সংরক্ষণের পাশাপাশি প্রজাপতি আকর্ষণ করতে বিশেষ ফুলের গাছ নিয়ে তৈরি হবে প্রজাপতি গার্ডেন। অন্যদিকে, ছটপুজো উপলক্ষ্যে দক্ষিণ কলকাতায় ৫০টি কৃত্রিম লেকের ব্যবস্থা করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File