Shyambazar Metro Station | 'শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে করা হোক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে', প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পীর জন্মদিনে গুরুত্বপূর্ণ প্রস্তাব মন্ত্রীর!

Key Highlightsপ্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর নামে মেট্রো স্টেশনের নামকরণের আর্জি জানিয়েছেন অগ্নিমিত্রা। মঙ্গলবার, ৪ আগস্ট তাঁর জন্মদিন। এর আগে সেভাবে এই দিনটি সরকারের তরফে পালন করা হয়নি। কিন্তু মাস দুই হল রাজ্যে সরকার বদলেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বাংলার শিল্প-সংস্কৃতি চর্চায় বাড়তি উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে এদিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শ্যামবাজার লাগোয়া ৩০ বি, রামধন মিত্র লেনে অবস্থিত আকাশবাণীর বিখ্যাত ঘোষক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বহু পুরনো বাড়িতে দেখা করেন বীরেন্দ্রকৃষ্ণের পুত্রবধূ সুস্মিতা ভদ্রের সঙ্গে। সেখানে ‘বিরুপাক্ষ’ সম্পর্কে সংক্ষিপ্ত ভাষণ দিতে গিয়ে অগ্নিমিত্রার প্রস্তাব, বাড়িটি ‘হেরিটেজ’ ঘোষণা করা হবে এবং বাড়ির নিকটবর্তী শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে করা হোক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- অগ্নিমিত্রা পাল
- মহালয়া


