Minar mandal | আলমারিতে লুকোনো ২৮ কোটি টাকা-১৫ কেজি সোনা! বীরভূমে গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ট মিনার মণ্ডল

Thursday, July 30 2026, 5:13 am
Minar mandal | আলমারিতে লুকোনো ২৮ কোটি টাকা-১৫ কেজি সোনা! বীরভূমে গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ট মিনার মণ্ডল
highlightKey Highlights

বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে ২৮ কোটি টাকা।


রাতভর বাড়ি তল্লাশির পর অবশেষে গ্রেপ্তার মিনার মণ্ডল। বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে ২৮ কোটি টাকা। সেই সঙ্গে মিলেছে প্রায় ১৫ কেজি সোনা। বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার ডেউচা বাস স্ট্যান্ডের পাশেই মিনারের বাড়ি। বৃহস্পতিবার সকাল থেকেই বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। রাতভর পুলিশি পাহারা মধ্যেই মিনারের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা বের করে আনা হয়েছে। তারপরই সিল করে দেওয়া হয়েছে তাঁর বাড়ি। ধৃত মিনারের ছেলের দাবি, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল নাকি তাঁদের বাড়িতে রেখে গিয়েছিল এই টাকা ও সোনা। টুলু মণ্ডল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। একসময় গরুপাচার মামলায় নাম জড়িয়ে জিজ্ঞাসাবাদের জন্য যেতে হয়েছিল দিল্লিতে। টাকার উৎস জানতে মিনার ও তাঁর ছেলেকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File