Mimi Chakraborty | মিমিকে হেনস্থা কাণ্ডে জামিন তনয় শাস্ত্রীর, 'স্ট্রংভাবে এসেছিলাম, স্ট্রংভাবে যাচ্ছি'- বললেন জ্যোতিষী

Thursday, February 12 2026, 3:40 am
Mimi Chakraborty | মিমিকে হেনস্থা কাণ্ডে জামিন তনয় শাস্ত্রীর, 'স্ট্রংভাবে এসেছিলাম, স্ট্রংভাবে যাচ্ছি'- বললেন জ্যোতিষী
highlightKey Highlights

গ্রেপ্তারির পর থেকে বনগাঁ সংশোধনাগারে ছিলেন জ্যোতিষী। এদিন সন্ধ্যায় বাড়ি ফেরেন তিনি।


শো করতে গিয়ে হেনস্থার ঘটনায় অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিয়েছিলেন প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরপরেই গ্রেপ্তার করা হয়েছিল জ্যোতিষীকে। গ্রেপ্তারির ১৪ দিন পর জামিন পেলেন তনয় শাস্ত্রী। বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী দীপাঞ্জন দত্ত বলেন, “মিমি চক্রবর্তীর অভিযোগের মামলায় আগে জামিন পেয়েছিলেন তনয় শাস্ত্রী। বুধবার পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় বিচারক তাঁকে জামিন দেন।”ফেরার পথে তনয় বলেন, “আইনের উপর আস্থা ছিল। স্ট্রংভাবে এসেছিলাম, স্ট্রংভাবে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File