Milk Price | শীতের মরশুমেও দুধের জোগান কম, আরও চড়বে দুধের দাম! দাবি রিপোর্টে!
Thursday, November 19 2026, 4:00 pm

Key Highlightsচলতি অর্থবর্ষে দেশের প্রথম সারির দুগ্ধ সংস্থাগুলি দুধের দাম লিটারপিছু ৪ টাকা থেকে ৮ টাকা বাড়িয়েছে।
চলতি অর্থবর্ষে দেশের প্রথম সারির দুগ্ধ সংস্থাগুলি দুধের দাম লিটারপিছু ৪ টাকা থেকে ৮ টাকা বাড়িয়েছে। সাধারণত শীতে জোগান বাড়লে দাম কমে, কিন্তু এ বার পশুখাদ্য, প্যাকেজিং ও পরিবহণের খরচ বৃদ্ধি এবং দুধে ফ্যাটের পরিমাণ কম থাকায় মূল্যবৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছে কেয়ারএজ রেটিংস। মে ও নভেম্বরে দু’দফায় দাম বাড়িয়েছে আমূল ও মাদার ডেয়ারির মতো সংস্থা। কেয়ারএজ রেটিংসের মতে, ২০২৬-২৭ অর্থবর্ষের বাকি সময়েও দুধের দাম চড়া থাকতে পারে। পাশাপাশি, দুধ সংগ্রহের প্রতিযোগিতা ও বয়স্ক গোরু বিক্রির সীমাবদ্ধতার মতো বিষয়ও উৎপাদনে প্রভাব ফেলেছে। দুধের দাম বাড়ায় দই-সহ কিছু দুগ্ধজাত পণ্যের দামও বেড়েছে।


