Milk Price Hike | এলপিজি সিলিন্ডার, পেট্রোল-ডিজেলের পর এবার দাম বাড়তে চলেছে দুধের! কবে থেকে কত টাকা বাড়ছে?

Monday, August 10 2026, 5:16 am
Milk Price Hike | এলপিজি সিলিন্ডার, পেট্রোল-ডিজেলের পর এবার দাম বাড়তে চলেছে দুধের! কবে থেকে কত টাকা বাড়ছে?
highlightKey Highlights

ইরান -আমেরিকা যুদ্ধের জেরে এলপিজি সিলিন্ডার, পেট্রোল-ডিজেলের দাম বেড়েছিল। এবার দাম বাড়তে চলেছে দুধের।


ইরান -আমেরিকা যুদ্ধের জেরে এলপিজি সিলিন্ডার, পেট্রোল-ডিজেলের দাম বেড়েছিল। এবার দাম বাড়তে চলেছে দুধের। লিটার প্রতি দুধের দাম অন্তত দুই টাকা করে বাড়তে চলেছে বলে খবর। জানা গিয়েছে, আগামী ১১ আগস্ট থেকে দাম বাড়তে চলেছে দুধের। গরুর দুধ ও মোষের দুধ- উভয়েরই দাম লিটার প্রতি দুই টাকা করে বাড়বে। তবে এই দুধের দাম আপাতত বাড়তে চলেছে শুধু মহারাষ্ট্রে। মিল্ক প্রোডিউসার অ্যান্ড প্রসেসরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দুধ সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও সরবরাহের খরচ বাড়ার কারণেই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ১০ টাকা করে বেড়েছে। প্যাকেজিংয়ের খরচও ৩০ শতাংশ বেড়েছে। দুধের ক্রয়মূল্যও বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে আরও দাম বাড়তে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File