Midnapore | BMW গাড়ি কেনার জন্যে চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ি! মেদিনীপুরে রহস্যমৃত্যু গৃহবধূর

Sunday, October 11 2026, 4:55 pm
Midnapore | BMW গাড়ি কেনার জন্যে চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ি! মেদিনীপুরে রহস্যমৃত্যু গৃহবধূর
highlightKey Highlights

একটি BMW গাড়ির কেনার জন্য তরুণীর বাড়িতে চাপ দিতেন স্বামী, শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ।


শ্বশুরবাড়িতে বিএমডব্লিউ কিনে দেওয়া নিয়ে অশান্তি। ১০ লক্ষ টাকা এনে দেওয়ার চাপ। মেদিনীপুরে রহস্যমৃত্যু গৃহবধূর। মৃত তরুণীর নাম স্নেহা চক্রবর্তী (২৫)। শ্বশুরবাড়ির দাবি, আত্মহত্যা করেছেন তরুণী। যদিও তরুণীর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, স্নেহাকে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরতা ছিলেন স্নেহা। স্নেহার বাবা ধ্রুব চক্রবর্তী লালবাজারে কর্মরত। জানা গিয়েছে, যমুনাবালির বাসিন্দা রণদীপ জানার সঙ্গে প্রেম করে বিয়ে করে স্নেহা। বিয়ের পর থেকে ১০ লক্ষ টাকা আনার জন্য স্ত্রীর ওপর চাপ দিতে শুরু করে রণদীপ। বিএমডব্লিউ কেনা নিয়েও তাঁদের মধ্যে অশান্তি চলছিল। শনিবার রাতে শ্বশুরবাড়িতেই মেলে স্নেহার দেহ। মৃতদেহ ময়ান্তদন্তে পাঠানো হয়েছে। স্নেহার স্বামী রণদীপ জানা ও তাঁর বাবা রতন জানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File