Midnapore | বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন! মেদিনীপুরে চাঞ্চল্য

Sunday, September 20 2026, 5:39 pm
Midnapore | বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন! মেদিনীপুরে চাঞ্চল্য
highlightKey Highlights

পূর্ব মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল প্রধান তথা তৃণমূল নেতা বিজনবন্ধু বাগকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।


পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা তৃণমূল নেতা বিজনবন্ধু বাগ। পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যান কয়েকজন ব্যক্তি। অভিযোগ, তাঁর আগে বাড়ির মধ্যেই বিজনবাবুকে বেধড়ক মারধর করা হয়। পরে একটি স্থানীয় কাঠ মিলে নিয়ে গিয়ে আটকে রেখে ফের মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় বিজনবন্ধু বাগকে উদ্ধার করে পটাশপুর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File