Mahishadal Accident | ১৪ জন শিশু পড়ুয়া নিয়ে পুকুরে পড়লো পুলকার! মহিষাদলে আতঙ্ক
Thursday, February 12 2026, 2:52 pm

Key Highlightsরাস্তার পাশের একটি গভীর পানা ভর্তি পুকুরে সটান উল্টে যায় গাড়িটি। মুহূর্তে জলমগ্ন হয়ে পড়ে গোটা গাড়ি।
বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা মহিষাদলে। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের একটি পুলকার ঝাউপাথরা এলাকা থেকে কচিকাঁচাদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। চাঁপি গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর পানা ভর্তি পুকুরে উল্টে যায় গাড়িটি। ভিতরে ১৪ জন পড়ুয়া ছিল। কোনও মতে জলে ডোবা গাড়ি থেকে জানালার কাচ ভেঙে পড়ুয়াদের বের করে আনা হয়। স্কুলের প্রধান শিক্ষক তরণী পণ্ডা বলেন, ‘সব পড়ুয়া সুস্থ রয়েছে। কী ভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখছি। যাতে আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে, সে দিকে আমাদের বিশেষ নজর থাকবে।’


