Mid Day Meal | নিরামিষ খিচুড়ির সঙ্গে মিললো 'ডিম'! শেষপাতে গজা, নয়া মিড-ডে মিলে খুশি পড়ুয়ারা
Sunday, August 9 2026, 4:04 am

Key Highlightsকলকাতার পুরসভা এলাকার স্কুলগুলিতে শনিবারের মিড-ডে মিলে খিচুড়ির সঙ্গে পাতে পড়ল ডিম সিদ্ধ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ইসকন মিড-ডে-মিল দিলেও আলাদাভাবে ডিম দেওয়া হবে ছাত্রছাত্রীদের। শনিবার কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে ইসকনের তৈরি খিচুড়ির সঙ্গে দেওয়া হলো সিদ্ধ ডিম এবং মিষ্টি গজা। ডিমের দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীদের। সম্প্রতি কলকাতার পুরসভা এলাকার স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব হাতে নিয়েছে ইসকন। তাদের দাবি, নতুন ব্যবস্থায় স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার দেওয়ার উপরে জোর দেওয়া হচ্ছে। মেনুতে খিচুড়ি, বিভিন্ন সবজি, পনির, রাজমা, সয়াবিন-সহ নানা খাবার রাখার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই মেনু অনুসারে খাবার দেওয়া।


