Flydubai Pilot | মাঝআকাশে সহ-পাইলটের হামলা! ৩৪ হাজার ফুট উঁচুতে ছুরির কোপ, মাথা-হাত দ্বিখণ্ডিত! কেমন আছেন ১৮০ যাত্রীকে বাঁচানো ভারতীয় পাইলট?
Thursday, October 1 2026, 6:29 am

Key Highlights৩৪ হাজার ফুট উঁচুতে দুবাই-তেল আভিভগামী বিমানে সহ-পাইলটের হাতে রক্তাক্ত হন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছার।
৩৪ হাজার ফুট উঁচুতে দুবাই-তেল আভিভগামী বিমানে সহ-পাইলটের হাতে রক্তাক্ত হন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছার। গুরুতর আহত অবস্থাতেও তিনি ককপিটের দরজা খুলে দেওয়ায় যাত্রী ও বিমানকর্মীরা ভিতরে ঢুকে হামলাকারীকে কাবু করেন। বিমানে থাকা ইজরায়েলি চিকিৎসক ড. শোতা মোসায়েভ জানান, মাথা ও হাতে গভীর ক্ষত নিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল মচ্ছারের। সঠিক সময়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ায় বেঁচে যান তিনি। স্পাইসজেট ও ফ্লাই দুবাই মিলিয়ে প্রায় ১০ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতাসম্পন্ন এই পাইলটের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিজে প্রাণসংকটে থেকেও ১৮০ জন যাত্রীর জীবন বাঁচিয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান
- বিমান দুর্ঘটনা
- হামলা


