Kolkata Metro | সাতসকালে ব্যাহত মেট্রো পরিষেবা, ফের মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা!
Saturday, June 27 2026, 5:10 am

Key Highlightsমেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, শনিবার সাতসকালে কালীঘাট স্টেশনে প্রথম মেট্রোর সামনেই ঝাঁপ দেন এক ব্যক্তি।
ফের মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, শনিবার সাতসকালে কালীঘাট স্টেশনে প্রথম মেট্রোর সামনেই ঝাঁপ দেন এক ব্যক্তি। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকালে মেট্রোটি কালীঘাট স্টেশনে ঢুকতেই গার্ডরেলের ফাঁক গলে ঝাঁপ দেন এক ব্যক্তি। সেই সময়ে স্টেশনে লোক অত্যন্ত কম ছিল। কেউ কিছু বোঝার আগেই ঘটনাটি ঘটে যায়। এর পরেই থমকে যায় মেট্রো। ঝাঁপ দেওয়া ব্যক্তিকে উদ্ধারের জন্য থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে ব্যাহত হয় পরিষেবা। সে সময়ে ভাঙা পথে চালু ছিল মেট্রো। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা সচল ছিল। মাঝে রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত বন্ধ ছিল পরিষেবা। তবে সকাল ৭টা ৫০ মিনিটে পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো কর্তৃপক্ষ


