Meta | বিশ্ব জুড়ে ‘ডাউন’ Meta, চলছে না Facebook-Instagram-Threads! ভোগান্তি ইউজারদের
Friday, June 12 2026, 3:25 pm

Key Highlightsলগ-ইন করা, পোস্ট দেখা বা ছবি আপলোড-সহ বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে গিয়ে অনেকেই সমস্যার কথা জানিয়েছেন।
শুক্রবার, ভারতীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পর থেকেই স্তব্ধ মেটা পরিষেবা। লগ-ইন করা, পোস্ট দেখা বা ছবি আপলোড-সহ বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজ়াররা। শুধু ফেসবুক নয়, Meta-র অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম এবং থ্রেডস এও একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন স্মার্টফোন ব্যবহারকারীরা। ইতিমধ্যেই Down Detector-এ ৪০ হাজারেরও বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে বলে, সূত্রের খবর। ভারতীয় সময় বিকেল ৬.৩০ টা থেকে এই সমস্যা শুরু হয়েছে।
- Related topics -
- দেশ
- সোশ্যাল মিডিয়া
- ফেসবুক
- ইনস্টাগ্রাম
- মেটা
- মেটা থ্রেডস
- ভারত


