Mark Zuckerberg | প্রায় ৩৩৫ কোটিতে আয়ারল্যান্ডের এক ঐতিহাসিক দুর্গ কিনলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ!

Saturday, August 22 2026, 5:08 am
Mark Zuckerberg | প্রায় ৩৩৫ কোটিতে আয়ারল্যান্ডের এক ঐতিহাসিক দুর্গ কিনলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ!
highlightKey Highlights

আয়ারল্যান্ডের এক ঐতিহাসিক দুর্গ কিনলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ।


আয়ারল্যান্ডের এক ঐতিহাসিক দুর্গ কিনলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। দাম পড়েছে ‘মাত্র’ ৩০ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রার হিসেবে তা প্রায় ৩৩৫ কোটি টাকা! এর সঙ্গে রয়েছে ৪৪০ একরের একটি সুবিশাল এস্টেট। ‘আইরিশ টাইমস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, জুকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান বেশ কয়েক সপ্তাহ আগেই একটি ‘অফ-মার্কেট’ চুক্তির মাধ্যমে দুর্গটি কিনেছিলেন। তবে আয়ারল্যান্ডের ‘প্রপার্টি প্রাইস রেজিস্টার’-এ এই লেনদেনের বিষয়টি এখনও উঠে আসেনি। যদিও দুর্গটির সঠিক মূল্য প্রকাশ করা হয়নি। তবে এটা জানা গেছে যে স্ট্র্যানক্যালি ক্যাসল নামের এই দুর্গ ২০ মিলিয়ন ইউরো থেকে ৩০ মিলিয়ন ইউরোর (প্রায় ৩৩৫ কোটি রুপি) মধ্যে বিক্রি হতে পারে। জানা গিয়েছে, দুর্গটি ডাবলিনে মেটার আন্তর্জাতিক সদর দপ্তর থেকে ২০০ কিমি দূরে। উনবিংশ শতাব্দীর গথিক শৈলীর এই দুর্গটি ব্ল্যাকওয়াটার ভ্যালির ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত। ১৮৩০ সালের দিকে প্রাক্তন টোরি এমপি জন কেইলির জন্য নির্মিত হয়েছিল এই প্রকাণ্ড দুর্গ। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File