Meta | শিশু নিগ্রহ সংক্রান্ত অপত্তিকর কনটেন্ট দমনে কেন্দ্রের নির্দেশ মানতে রাজি Meta!

Tuesday, September 15 2026, 12:41 pm
Meta | শিশু নিগ্রহ সংক্রান্ত অপত্তিকর কনটেন্ট দমনে কেন্দ্রের নির্দেশ মানতে রাজি Meta!
highlightKey Highlights

কেন্দ্রীয় সরকারের টানা দুই মাসের চাপ ও আলোচনার পর অবশেষে শিশু নিগ্রহ সংক্রান্ত অপত্তিকর কনটেন্ট দমনে সরকারের নির্দেশ মানতে রাজি হয়েছে মেটা।


কেন্দ্রীয় সরকারের টানা দুই মাসের চাপ ও আলোচনার পর অবশেষে শিশু নিগ্রহ সংক্রান্ত অপত্তিকর কনটেন্ট দমনে সরকারের নির্দেশ মানতে রাজি হয়েছে মেটা। মার্ক জুকারবার্গের সংস্থাটি জানিয়েছে, সমাজমাধ্যমকে শিশুদের জন্য নিরাপদ রাখতে প্ল্যাটফর্মে থাকা শিশু নিগ্রহ ও ক্ষতিকারক পোস্টের তথ্য তারা সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরবে। পরবর্তীতে সেই কনটেন্ট নিয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। এর আগে শিশু নিগ্রহের পাশাপাশি ডিপফেক, ভুয়ো খবর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার আটকাতে মেটার অ্যালগরিদমে পরিবর্তন আনা ও রোডম্যাপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। দীর্ঘ টানাপোড়েনের পর মেটা এই সিদ্ধান্ত গ্রহণে রাজি হওয়ায় আপাতত সংঘাতের মেঘ কাটল বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File