Lionel Messi | স্পেনে দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি, পুনর্গঠন তহবিলে দিলেন ৮০ হাজার ইউরো!
Thursday, August 6 2026, 7:36 am

Key Highlightsবিধ্বস্ত হয়ে যাওয়া স্প্যানিশ এলাকার জন্য ৮০ হাজার ইউরো দান করেছেন লিওনেল মেসি।
আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকেছে ইউরোপের আকাশ। ইউরোপ জুড়ে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। ফ্রান্স ও স্পেনের বিশাল অংশ জুড়ে চলা দাবানলের তাণ্ডবে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন লাখ লাখ মানুষ। স্পেনের রাজধানী মাদ্রিদের আশেপাশের অঞ্চল ইতিমধ্যেই দাবানলে পুড়ে ছারখার। প্রায় ৭৭০ বর্গকিলোমিটার এলাকা ভস্মীভূত হয়েছে। দাবানল এতটাই ভয়াবহ যে আকাশে তৈরি হয়েছে বিরল ‘ফায়ার থান্ডারস্টর্ম’ বা আগুনের বজ্রঝড়। এমন কঠিন সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ালেন লিওনেল মেসি। বিধ্বস্ত হয়ে যাওয়া স্প্যানিশ এলাকার জন্য ৮০ হাজার ইউরো দান করেছেন তিনি। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ৮৮ লক্ষ টাকা। এই অর্থ ব্যবহার হবে পুড়ে যাওয়া নানা পরিকাঠামো সারিয়ে তোলার জন্য। মেসিকে ইতিমধ্যেই ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের প্রেসিডেন্ট দিয়াজ আয়ুসো।
- Related topics -
- আন্তর্জাতিক
- স্পেন
- দাবানল
- লিওনেল মেসি
- ফুটবলার


