Suvendu Adhikari | মেসি দর্শনে বঞ্চিত? দর্শকদের মন রাখতে উরুগুয়ে ম্যাচের ২২ হাজার টিকিট বিনামূল্যে দেবেন মুখ্যমন্ত্রী
Sunday, October 4 2026, 3:42 am

Key Highlightsভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গত ডিসেম্বরে মেসিকে দেখতে এসে টিকিট কেটেও মাঠে ঢুকতে না পারা দর্শকদের জন্য বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট বিনামূল্যে দেওয়া হবে। অনলাইনে মেসি ম্যাচের টিকিট কেটেছিলেন, এমন দর্শকদের মধ্যেই এই টিকিট দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সংশ্লিষ্ট দর্শকদের কাছে শীঘ্রই নোটিফিকেশন পৌঁছাবে। ৬ অক্টোবর যুবভারতীতে উরুগুয়ের মুখোমুখি হবে খালিদ জামিলের দল। এদিন ব্রাজিল দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে একটি বিশেষ একটি জার্সি উপহার দেওয়া হলো। জার্সিটি শুভেন্দুর হাতে তুলে দেন ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোত্তি। ‘এস অধিকারী’ লেখা ৭ নম্বর সেই জার্সিতে রয়েছে ব্রাজিল দলের সদস্যদের স্বাক্ষর।
- Related topics -
- খেলাধুলা
- শুভেন্দু অধিকারী
- লিওনেল মেসি
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- সল্টলেক স্টেডিয়াম
- উরুগুয়ে
- ভারত


