Messi case | মেসিকাণ্ডে শতদ্রু দত্তের বিরুদ্ধে মামলা দায়ের, ৫ কোটির তোলাবাজি-হুমকি দেওয়ার অভিযোগ!

Sunday, June 7 2026, 4:57 pm
Messi case | মেসিকাণ্ডে শতদ্রু দত্তের বিরুদ্ধে মামলা দায়ের, ৫ কোটির তোলাবাজি-হুমকি দেওয়ার অভিযোগ!
highlightKey Highlights

কলকাতার প্রগতি ময়দান থানায় শতদ্রু দত্তের বিরুদ্ধে ৫ কোটি টাকার তোলাবাজি, ভয় দেখানো, মানহানি এবং মারাত্মক অপরাধমূলক ষড়যন্ত্রের লিখিত অভিযোগ দায়ের হলো।


মেসি কাণ্ডে উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এবার শতদ্রু দত্তের বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতার ব্যবসায়ী অভিজিৎ দত্তের। ব্যবসায়ীর জানিয়েছে, সম্প্রতি তাঁর সাথে বৈঠক করেন শতদ্রু দত্ত। অভিযোগ, ওই বৈঠকে তাঁকে বলা হয় যে যুবভারতীর অনুষ্ঠানে তিনি বিনা অনুমতিতে বা অবৈধ ভাবে প্রবেশ করেছিলেন। মুখ বন্ধ রাখার জন্যে তাঁর কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়। টাকা দেবেন না জানাতে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File