Messi case | মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের পুলিশের, ‘সত্যমেব জয়তে’- পোস্ট শতদ্রুর
Sunday, May 31 2026, 3:32 am

Key Highlightsশনিবার রাতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হল বিধাননগর দক্ষিণ থানায়।
মেসি-কাণ্ডে এবার কাঠগড়ায় দাঁড়াতে চলেছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, শনিবার রাতে যুবভারতী স্টেডিয়াম ভাঙচুরের অভিযোগে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হল বিধাননগর দক্ষিণ থানায়। সূত্রের খবর, প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, প্রতারণার ইত্যাদির অভিযোগের এনেছেন মেসি গোট টুরের আয়োজক শতদ্রু দত্ত। FIR কপি পোস্ট করে শতদ্রু লিখছেন, ‘সত্যমেব জয়তে’।
- Related topics -
- শহর কলকাতা
- খেলাধুলা
- শতদ্রু দত্ত ইনিসিয়েটিভ
- বব বিশ্বাস
- বিধাননগর
- বিধাননগর সাইবার থানা
- লিওনেল মেসি


