Meghalaya | মেঘালয়ের কয়লাখনিতে ভয়াবহ ধস, খনিতে আটকে মৃত ১৬ শ্রমিক! আটকে বহু
Thursday, February 5 2026, 2:29 pm

Key Highlightsসেই বিপর্যয়ের মুখে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন শ্রমিক। এখনও নিখোঁজ বহু।
কয়লাখনিতে বিস্ফোরণের জেরে ভয়াবহ ধস। বিপর্যয়ের মুখে পড়ে প্রাণ হারালো অন্তত ১৬ জন শ্রমিক। এখনও নিখোঁজ বহু। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের তাসখাই অঞ্চলের কয়লাখনিতে। সূত্রের খবর, এদিন দুর্ঘটনার পর থেকেই খনির মুখে কালো ধোঁয়া বেরতে শুরু করে। খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে মেঘালয় পুলিশ। এখনও বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। মেঘালয় পুলিশের এক অফিসার জানিয়েছেন, খনির ভেতরের পরিস্থিতি খুবই বিপজ্জনক। ভেতরে গ্যাস জমে আছে কি না কিংবা বিস্ফোরণের আশঙ্কা আছে কিনা তাও দেখা হচ্ছে।


