Indian Navy | ভারতীয় নৌসেনার শক্তি বাড়াতে ৪০ হাজার কোটির মেগা প্রকল্প, অনুমোদন দিল কেন্দ্র!
Friday, October 30 2026, 5:31 pm

Key Highlightsভারতীয় নৌসেনার শক্তি বাড়াতে ৪০ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে আটটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন দিল কেন্দ্র।
ভারতীয় নৌসেনার শক্তি বাড়াতে ৪০ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে আটটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন দিল কেন্দ্র। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) এবং গোয়া শিপইয়ার্ড লিমিটেডের হাতে তৈরি হবে এই নেক্সট জেনারেশন করভেটগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই মেগা প্রকল্পে ছাড়পত্র দিয়েছে।নৌসেনার নিজস্ব নকশায় তৈরি প্রায় দুই হাজার টন ওজনের এই যুদ্ধজাহাজগুলিতে স্টেলথ প্রযুক্তি ছাড়াও থাকবে উন্নত অস্ত্র ও সেন্সর ব্যবস্থা। ‘আত্মনির্ভর ভারত’ নীতির অধীনে এই প্রকল্পে ৭০ শতাংশের বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হবে। আগামী এক বছরের মধ্যে প্রথম করভেটের কাজ শুরু করে ২০৩০ সালের মধ্যে তা নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- ভারতীয় নৌবাহিনী


