Medical Shop strike | ভুয়ো প্রেসক্রিপশন ঘুরছে বাজারে! দেশজুড়ে ধর্মঘটের ডাক ফার্মেসি মালিকদের

Sunday, May 3 2026, 5:50 am
Medical Shop strike | ভুয়ো প্রেসক্রিপশন ঘুরছে বাজারে! দেশজুড়ে ধর্মঘটের ডাক ফার্মেসি মালিকদের
highlightKey Highlights

ইচ্ছামতো ওষুধের দাম কমছে, অভিযোগ তুলে এবার প্রতিবাদে সামিল ওষুধের দোকানদারদের সর্ববৃহৎ সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (এআইওসিডি)।


করোনাকাল থেকেই দেশজুড়ে ই-ফার্মাসির রমরমা। এক ক্লিকে বাড়িতে পৌঁছে যাচ্ছে ওষুধ। অভিযোগ, গ্রাহকদের সুবিধা হলেও এর জেরে হুঁ হুঁ করে কমছে ওষুধের দাম। ভুয়ো প্রেসক্রিপশন বাজারে ঘুরছে। এর ফলে বিঘ্নিত হচ্ছে দেশের ওষুধ সুরক্ষা বিধি। এই ঘটনার প্রতিবাদে আগামী ২০ মে অর্থাৎ বুধবার দেশজুড়ে ওষুধের দোকান ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (এআইওসিডি)। একদিনের জন্যে বন্ধ থাকতে চলেছে সবকটা ওষুধের দোকান। ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File