Suvendu Adhikari | বাড়লো প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা, বন্যা-বিধ্বস্ত অসমকে ১০ কোটি টাকা আর্থিক সাহায্য শুভেন্দুর সরকারের!
Wednesday, August 12 2026, 11:34 am

Key Highlightsপ্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা মাসে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা মাসে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, নিয়ম সংশোধন করে অগস্ট মাস থেকেই প্রাক্তন বিধায়কদের বর্ধিত ভাতা কার্যকর হবে। পাশাপাশি বর্তমান বিধায়কদের নিজেদের এলাকায় কার্যালয় খোলার জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, সেই কেন্দ্রের নাম দিতে হবে ‘নেতাজি সুভাষ সেবাকেন্দ্র’। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দলীয় কার্যালয়ের বাইরে এলাকার মানুষের জন্য বিধায়কেরা যাতে এই কেন্দ্র থেকে পরিষেবা দেওয়ার কাজ করতে পারেন, তার জন্যই টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যাঁরা কাজ করবেন না, টাকা পাবেন না।’ এছাড়াও বন্যা-বিধ্বস্ত অসমকে ১০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- অসম
- বিধায়ক


