MECCA Pact | মক্কা প্যাক্ট ও পাক-কুয়েত চুক্তি: আঞ্চলিক সামরিক মেরুকরণের মুখে বাংলাদেশ!
Friday, August 28 2026, 6:23 am

Key Highlightsসৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্ট’ প্রতিরক্ষা চুক্তি ঘিরে এশীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্ট’ প্রতিরক্ষা চুক্তি ঘিরে এশীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। এই সামরিক জোটে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে জল্পনার জবাবে সে দেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান সংসদে জানান, বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। জোটের বাকি দেশগুলি প্রস্তাব দিলে ঢাকা এতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।অন্যদিকে, মক্কা প্যাক্টের পরপরই কুয়েতের সঙ্গে 'প্রোটোকল এগ্রিমেন্ট-২০২৬' শীর্ষক এক নতুন সামরিক চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। এর অধীনে কুয়েত সেনাকে প্রশিক্ষণ প্রদান, সক্ষমতা বৃদ্ধি, সীমান্ত পরিচালনা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানে পারস্পরিক সহযোগিতা করবে পাক সেনা। ইসলামিক সামরিক জোটে পাকিস্তানের এই প্রভাব বৃদ্ধি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- বাংলাদেশ
- চুক্তি স্বাক্ষর


