MDR | ইউপিআই লেনদেনে এখনই বসছে না অতিরিক্ত ফি! দেশজুড়ে অসন্তোষের পর সিদ্ধান্ত মোদী সরকারের

Thursday, October 8 2026, 1:49 pm
MDR | ইউপিআই লেনদেনে এখনই বসছে না অতিরিক্ত ফি! দেশজুড়ে অসন্তোষের পর সিদ্ধান্ত মোদী সরকারের
highlightKey Highlights

২০০০ টাকার বেশি অনলাইন লেনদেন হলেই বসবে অতিরিক্ত ফি। দেশজুড়ে অসন্তোষের পর আপাতত সেই পরিকল্পনা বাতিল করছে মোদি সরকার।


বাদল অধিবেশনে পাশ হয়েছে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’ সংশোধনী। সংশোধনীতে প্রস্তাব ছিল, ২ হাজার টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর ০.৪ শতাংশ এমডিআর দিতে হবে। ১৫ অক্টোবর থেকে এই নতুন ফি কার্যকর হওয়ার কথা ছিল। এই খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে অসন্তোষ ছড়ায়। সূত্রের খবর, পুজোর আগে আপাতত এমডিআর বসানোর পরিকল্পনা বাতিল করছে মোদি সরকার! বিশেষজ্ঞদের আন্দাজ ছিল, উৎসবের মরশুমে এমনটা হলে লেনদেন বিরাট ধাক্কা খাবে। সম্ভবত সেকথা মাথায় রেখেই এমডিআর কার্যকর করা আপাতত পিছিয়ে দিতে চাইছে মোদি সরকার। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, আগামী বছরের জানুয়ারিতে এমডিআর কার্যকর করা যেতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File