MCA | আরশোলা-মাছিতে ভর্তি রান্নাঘর, ক্রিকেটারদের খাওয়ানো হচ্ছে আমিষ চা! ক্রিকেট অ্যাসোসিয়েশনের রেস্তরাঁ সাসপেন্ড তুকারামের!
Wednesday, August 26 2026, 5:28 pm

Key Highlightsমুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) পাঁচটি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করেছিল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
গত ২৫ মে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার পদে বসেছেন আইএএস তুকারাম মুণ্ডে। এবার তাঁর নজরে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) পাঁচটি রেস্তোঁরা। সূত্রের খবর, বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে (বিকেসি) এমসিএ-র পাঁচটি রেস্তরাঁ পরিদর্শনের সময় প্রচুর আরশোলা ও মাছি দেখতে পান তুকারামের টিম। অভিযোগ, রান্নাঘর ও অন্যান্য জায়গায় ছিল অপরিচ্ছন্নতার ছাপ। মেঝেও ছিল পিচ্ছিল। খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধির গুরুতর লঙ্ঘনের অভিযোগে লাইসেন্সগুলি সাসপেন্ড করা হয়। এই মামলার শুনানিতে বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগে প্রশ্ন করেন, “রেস্তরাঁগুলির রান্নাঘরে আরশোলা এবং মাছি ভর্তি। ওখানকার চা তো আমিষ। ক্রিকেটারেরা কি জানেন, তাঁদের আমিষ চা দেওয়া হচ্ছে?” রান্নাঘরগুলি সম্পূর্ণ পরিষ্কার করার নির্দেশ দিয়েছে আদালত।
- Related topics -
- দেশ
- মুম্বাই
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র সরকার
- রেস্তোরাঁ
- ক্রিকেট
- ভারত


