Mathura Accident | মথুরায় উল্টে গেলো যাত্রীবাহী নৌকা! জলে ডুবে মৃত ১০ পুণ্যার্থী, নিখোঁজ ১২
Friday, April 10 2026, 3:03 pm

Key Highlightsশুক্রবার দুপুরে উত্তরপ্রদেশের মথুরায় যমুনা নদীতে ঘটেছে ভয়াবহ এই দুর্ঘটনা। ইতিমধ্যেই নৌকায় থাকা কমপক্ষে ১০ যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।
শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের মথুরায়। এদিন দুপুরে বৃন্দাবনের কেশী ঘাট থেকে অপর পাড়ে যাচ্ছিল একটি যাত্রীবাহী নৌকা। একটি জেটির সঙ্গে ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে উল্টে যায় নৌকাটি। জলে পড়ে যান পুণ্যার্থীরা। ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনায় কমপক্ষে ১০ যাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও উদ্ধারকারী দল।


