Maternity Leave | গৃহ-পরিচারিকাও পাবে মেটারনিটি লিভ! ‘ব্রেস্ট ফিডিং’ নিয়ে বড়ো সওয়াল স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতর
Wednesday, August 5 2026, 4:54 pm

Key Highlightsসংগঠিত ক্ষেত্রের পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রেও যাতে মাতৃত্বকালীন ছুটি (মেটারনিটি লিভ) (Maternity Leave) দেওয়া হয়, সেই বিষয়েই সওয়াল করেছেন শারদ্বত।
চলছে ব্রেস্ট ফিডিং সপ্তাহ। আজ, বুধবার রাজ্যে ব্রেস্ট ফিডিং কর্মসূচির আয়োজন করা হয়। এদিন মাতৃত্বকালীন ছুটি নিয়ে বড়ো সওয়াল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। তিনি বলেন, “শিশুর জন্মের পর প্রথম ঘণ্টায় দুধ খাওয়ান। প্রথম দুধ কখনও ফেলে দেবেন না। টিকাকরণের প্রথম পদক্ষেপ এই বুকের দুধ। এতেই শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে।” স্বাস্থ্যমন্ত্রী এদিন বিধানসভার অন্দরে বলেন, “আমরা কখনও ভেবেছি যে কাজের মেয়েটা কতদিন মাতৃত্বের জন্য ছুটি পায়? সে যদি ৬-৮ ঘণ্টা কাজে থাকে, তাহলে কখন ব্রেস্ট ফিডিং হবে?” দিনমজুরি থেকে গৃহপরিচারিকা, অসংগঠিত ক্ষেত্রে কাজ করা সবার জন্য সবেতন মেটারনিটি লিভের ব্যবস্থার দাবি করলেন তিনি।
- Related topics -
- রাজ্য
- স্বাস্থ্য
- স্বাস্থ্য মন্ত্রী
- স্বাস্থ্য কর্মী
- স্বাস্থ্যদপ্তর
- নবান্ন


