Iran War | সমুদ্রে মিশছে বিপুল পরিমাণ তেল, আমেরিকা-ইরান সংঘাতের জেরে বিপর্যয়ের মুখে সামুদ্রিক প্রাণীকুল!
Thursday, April 23 2026, 2:45 pm

Key Highlightsপ্রায় ৪৫ দিন ধরে চলা আমেরিকা ইরান সংঘাতের প্রভাব কেবল মানবকুলের ওপরেই নয়, পড়েছে সামুদ্রিক প্রাণীকুলের ওপরেও।
প্রায় ৪৫ দিন ধরে চলা আমেরিকা ইরান সংঘাতের প্রভাব কেবল মানবকুলের ওপরেই নয়, পড়েছে সামুদ্রিক প্রাণীকুলের ওপরেও। এই যুদ্ধের জেরে গালফ দেশ (বাহরিন, ওমান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরব) সংলগ্ন সমুদ্রের একাধিক জায়গায় বিপুল পরিমাণ তেল চুঁইয়ে পড়েছে। আর এই ঘটনার পর উদ্বেগে বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ঘটনায় বিপর্যয়ের মুখে পড়তে পারে ওই এলাকার সামুদ্রিক প্রাণীকুল। পরিবেশগত বিপর্যয় যেমন অচিরেই ঘটতে পারে এবং তার ফলে সমস্যায় পড়তে পারেন হাজার হাজার মানুষের পাশাপাশি মাছ থেকে শুরু করে কচ্ছপ, ডলফিন, তিমি সহ একগুচ্ছ সামুদ্রিক প্রাণীর জীবন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- আমেরিকা
- পরিবেশ
- পরিবেশ দূষণ


