Panihati Fire | পানিহাটিতে CESC-র ভবনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭ ইঞ্জিন!

Sunday, September 13 2026, 9:18 am
Panihati Fire | পানিহাটিতে CESC-র ভবনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭ ইঞ্জিন!
highlightKey Highlights

রবিবার দুপুরে পানিহাটির ধানকল মোড় সংলগ্ন এলাকায় CESC-র একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


রবিবার দুপুরে পানিহাটির ধানকল মোড় সংলগ্ন এলাকায় CESC-র একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথম ভবনটিতে আগুন দেখতে পেয়ে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় প্রবল আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রাথমিক অনুমান, ভবনের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে দমকল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File