Panagarh | দুর্গাপুরের পানাগড়ে স্কুটি শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন!

Tuesday, September 1 2026, 5:32 am
Panagarh | দুর্গাপুরের পানাগড়ে স্কুটি শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন!
highlightKey Highlights

মঙ্গলবার সকালে দুর্গাপুরের পানাগড় দার্জিলিং মোড়ে একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


মঙ্গলবার সকালে দুর্গাপুরের পানাগড় দার্জিলিং মোড়ে একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৭টা নাগাদ ভবনের একতলায় থাকা একটি স্কুটি শোরুমে আগুন লেগে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। দমকলের তৎপরতায় দোতলায় থাকা ছোটদের স্কুল ও তিনতলার বাসস্থানে আগুন ছড়ানো আটকানো গেছে। ঘটনায় স্কুটিগুলি ভস্মীভূত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। স্কুটির ব্যাটারি থেকে আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File