Delhi | দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকান্ড! এখনও পর্যন্ত মৃত্যু কমপক্ষে ২০ জনের!

Wednesday, June 3 2026, 8:09 am
Delhi | দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকান্ড! এখনও পর্যন্ত মৃত্যু কমপক্ষে ২০ জনের!
highlightKey Highlights

বুধবার সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় লাগলো ভয়াবহ আগুন!


বুধবার সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় লাগলো ভয়াবহ আগুন! অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। দিল্লি ফায়ার সার্ভিসেস (DFS) জানিয়েছে, সকাল পৌনে দশটা নাগাদ আগুন লাগে। এখনও পর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে সেন্ট্রালাইজড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রমা সার্ভিসেস (CATS)-এর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেস্তোরাঁর আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যা তা পাশের একটি ১৮ তলা হোটেলে ছড়িয়ে পড়ে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। উদ্ধারকারীরা মনে করছেন, এখনও ভিতরে বেশ অনেকেই আটকে রয়েছেন। দমকল কর্মীদের সঙ্গে উদ্ধারকার্যে হাত মিলিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File