Qatar LNG Explosion | কাতারের গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৩ জনের মধ্যে ১২ জনই ভারতীয়!
Tuesday, June 23 2026, 12:09 pm

Key Highlightsসোমবার রাতেই ভারতীয়দের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস।
সম্প্রতি কাতারের শিল্পনগরী রাস লাফানের গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ হয়। ওই ঘটনায় মৃত্যু হয় ১৩ জনের। যাদের মধ্যে ১২ জনই ভারতীয় বলে জানিয়েছে সেদেশের প্রশাসন। ঘটনায় ৬৬ জন আহত হয়েছেন। সোমবার রাতেই ভারতীয়দের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস। ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। কাতারের জ্বালানি মন্ত্রী ও কাতার এনার্জির প্রধান সাদ আল-কাবি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় মৃতরা ভারতীয় ও পাকিস্তানি নাগরিক। বিস্ফোরণটি ঘটে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে। যা শিল্পনগরী রাস লাফানের অংশ। এটি কাতারের সবচেয়ে বড় LNG উৎপাদন ও রফতানি কেন্দ্র।
- Related topics -
- আন্তর্জাতিক
- কাতার
- ভারতীয়
- নিহত


