BGBS | বিজিবিএসে বিরাট দুর্নীতি! মমতার সই দেখিয়ে ফাইল খুললেন শুভেন্দু অধিকারী!

Tuesday, June 23 2026, 1:12 pm
BGBS | বিজিবিএসে বিরাট দুর্নীতি! মমতার সই দেখিয়ে ফাইল খুললেন শুভেন্দু অধিকারী!
highlightKey Highlights

গত কয়েকদিন আগেই ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ নিয়ে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, ”বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দিয়ে গিয়েছেন।


গত কয়েকদিন আগেই ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ নিয়ে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, ”বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দিয়ে গিয়েছেন। এই আর্থিক দুর্নীতিরও তদন্ত হবে।” এবার বিধানসভায় দাঁড়িয়ে সেই দুর্নীতির ফাইল খুললেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে বিরাট দুর্নীতি হয়েছে। এমনকী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বণিকসভা ফিকিকে (FICCI) ৩২৪ কোটি টাকারও বেশি মমতা বন্দ্যোপাধ্যায় পাইয়ে দিয়েছেন। অধিবেশনে উপস্থিত বিরোধী বিধায়কদের উদ্দেশ্য একেবারে ফাইল দেখিয়ে তিনি বলেন, ”আপনার নেত্রী কি কি কাণ্ড ঘটিয়েছে দেখবেন ৩২৪. ৭৩ কোটি টাকা ফিকিকে দিয়েছেন।” ওই ফাইলে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে তাও দেখান শুভেন্দু অধিকারী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File