CID | দিল্লিতে মমতা-অভিষেক, এদিকে কালীঘাটে তৃণমূলের পার্টি অফিসে CID-এর অভিযান!

Tuesday, June 9 2026, 12:00 pm
CID | দিল্লিতে মমতা-অভিষেক, এদিকে কালীঘাটে তৃণমূলের পার্টি অফিসে CID-এর অভিযান!
highlightKey Highlights

প্রথমবার মমতার একেবারে বাড়ির কাছেই ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের সেট্রাল পার্টি অফিসে পৌঁছে গেল সিআইডি।


ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে সই জালিয়াতি কাণ্ডে তদন্তে এবার কালীঘাটে সিআইডি অভিযান। প্রথমবার মমতার একেবারে বাড়ির কাছেই ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের সেট্রাল পার্টি অফিসে পৌঁছে গেল সিআইডি। এই ঠিকানা থেকেই চিঠি লেখা হয় বিধানসভার স্পিকারকে। লেটার হেডেও এই ঠিকানাই ছিল। সেই ঠিকানাতেই এবার হানা দিল ভবানীভবনের বিরাট টিম। গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছে। ক্যামেরাও এসেছে পুলিশের তরফে। পুরো ঘটনাই ক্যামেরাবন্দি করা হচ্ছে। চলছে ভিডিয়োগ্রাফি। রয়েছে সিআইডির মহিলা টিমও। সিআইডি-কে তদন্তে সহযোগিতা করার জন্য এসেছে কলকাতা পুলিশের বড় টিম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File